August 12, 2026

Miss নারীদের নামের সাথে সম্মানজনক টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত অববাহিতা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও , যে কোনো বয়সেরই হোক না কেন, সিঙ্গেল মহিলাদের মিস বলে অভিহিত করা হয়। ইংরেজি স্কুলের টিচারদেরও ছাত্রছাত্রীরা মিস সম্বোধন করে। সে কালচার এখন বাংলা মাধ্যম স্কুলে ছড়িয়ে গিয়েছে।

Ms অথবা Ms. টাইটেল দ্বারা বিবাহিতা-অবিবাহিতা সবাইকে সম্বোধন করা যায়। শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন Mistresses থেকে। ব্রিটেনে Ms এর পরে ফুলস্টপ দেওয়া হয় না। আমেরিকা কানাডায় ফুলস্টপ দিয়ে লেখা হয়।

Mst. ইংরেজি ভাষা থেকে উৎপন্ন কোন শব্দ নয়। মোসাম্মৎ টাইটেল হিসাবে ইংরেজিতে লেখা হয়ে থাকে।

জনাব, জনাবা, মোসাম্মৎ, বেগম, হাজী, আলহাজ্ব, শ্রী, শ্রীশ্রী, শ্রীমান, শ্রীমতি, মহাশয়, মহাশয়া, মহামান্য, মিস্টার, মিসেস, হিজ হাইনেস, হিস/হার মাজেস্টি, ইয়োর অনার, হিস হলিনেস, হিজ এক্সিলেন্সি…এ ধরনের টাইটেলগুলো সম্মানসূচক, ইংরেজিতে বলে honorific.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *